ঢাকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​নির্বাচনী জনসভায় তিস্তা পাড়ে যাচ্ছেন শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০২-২০২৬ ১২:৩৫:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০২-২০২৬ ১২:৩৫:০৭ অপরাহ্ন
​নির্বাচনী জনসভায় তিস্তা পাড়ে যাচ্ছেন শফিকুর রহমান ডা. শফিকুর রহমান।



আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা হিসেবে উত্তরের জেলা নীলফামারী ও লালমনিরহাটের সংযোগস্থল তিস্তা ব্যারেজের পাশে বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনী জনসভায় আসছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে নীলফামারী জেলা জামায়াত আমির ও নীলফামারী-১ আসনের প্রার্থী মাওলানা আব্দুর সাত্তারসহ নেতাকর্মীরা পাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

মাওলানা আব্দুর সাত্তার বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দুই জেলার প্রার্থী ও নেতাকর্মীদের সঙ্গে জনসভায় যোগ দিতে আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) তিস্তা ব্যারেজের হেলিপ্যাড মাঠে এক নির্বাচনী জনসভায় আসছেন দলের আমির ডা. শফিকুর রহমান। তিনি হেলিকপ্টারযোগে দুপুর ১২টায় পৌঁছাবেন এবং ১২টা ৩০ মিনিটে জনসভায় বক্তব্য রাখবেন। এ সভায় দুই জেলায় প্রায় লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হবে।

তিনি আরও বলেন, তিস্তা উত্তরের জীবন রেখা প্রতি বছর এতে ঘরবাড়ি হারায় কয়েক হাজার মানুষ। কয়েক বছর ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার কথা থাকলে সেটি হচ্ছে না। তবে জামায়াত ক্ষমতায় আসলে তার হাত ধরেই এটি বাস্তবায়ন করার ঘোষণা আসবে এই তিস্তা পাড়ের জনসভায়।

বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল হালিম বলেন, আমাদের আমির সেদিন লালমনিরহাটের তিনজন ও নীলফামারী চারজন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা তুলে দিবেন। তিনি প্রার্থীদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিবেন। এছাড়া দেশের উন্নয়ন অগ্রগতি সবকিছু নিয়ে কথা বলবেন তিনি। কর্মসংস্থান মানুষের জীবন জীবিকা সবকিছু নিয়ে আলোচনা করবেন। এ জনসভা হবে আগামীর সবার উন্নয়ন নির্ধারণ করার জনসভা। সেখানে ১১ জোটের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। 

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ