ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০২-২০২৬ ০২:০১:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০২-২০২৬ ০২:০১:০৪ অপরাহ্ন
​একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায় তারেক রহমান



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনায় নির্বাচনী প্রচারণার সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়।

সোমবার (২ ফেব্রুয়ারি) সমাবেশে বিএনপি চেয়ারম্যান মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা (রা.)-কে স্মরণ করে বলেন, আমরা দেখছি একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়। দলটির একজন নেতা পরিষ্কারভাবে নারীদের অসম্মান করেছেন। অথচ আমাদের মহানবীর স্ত্রী বিবি খাদিজা ছিলেন একজন কর্মমুখী নারী এবং সফল ব্যবসায়ী।


তারেক রহমান দাবি করেন, একটি রাজনৈতিক দল বলছে তারা ইসলামী শাসন কায়েম করতে চান। কিন্তু নির্বাচনের আগে তারা নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করছেন। এরা শুধুমাত্র নিজেদের স্বার্থ নিয়েই কথা বলছে।


সরকার গঠনের অভিজ্ঞতা বিএনপির রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের জন্য খুলনাবাসীর কাছে ভোট চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ