ঢাকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​‘ইতোপূর্বেও পারেনি, ভবিষ্যতেও কেউ জাতীয় পার্টির কবর রচনা করতে পারবে না’

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০২-২০২৬ ০২:৪২:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০২-২০২৬ ০২:৪২:৩৭ অপরাহ্ন
​‘ইতোপূর্বেও পারেনি, ভবিষ্যতেও কেউ জাতীয় পার্টির কবর রচনা করতে পারবে না’ জিএম কাদের।



যে যাই বলুক ইতোপূর্বেও পারেনি, ভবিষ্যতেও কেউ জাতীয় পার্টির কবর রচনা করতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু জাতীয় পার্টিকে বাদ দিয়ে কেউ কিছু করতে পারবে না।



সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর জাহাজ কোম্পানি মোড় এলাকায় জনসংযোগকালে তিনি এসব কথা বলেন। 

এ সময় জিএম কাদের বলেন, জাতীয় পার্টিকে রংপুরের মানুষ যেভাবে আগলে রেখেছে, সেভাবেই সারাজীবন আগলে রাখবে। জাতীয় পার্টি আগের চেয়ে আরও বেশি উজ্জীবিত ও সংগঠিত। 

তিনি আরও বলেন, আগের তুলনায় লাঙ্গলের ভোট বেড়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন হলে জাতীয় পার্টি জিতবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ