শাপলাকলির অগ্রযাত্রা ঠেকাতে প্রাণপণ চেষ্টা চলছে : নাহিদ ইসলাম
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০২-০২-২০২৬ ০৪:২৯:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০২-২০২৬ ০৪:২৯:০৬ অপরাহ্ন
নাহিদ ইসলাম
কা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শাপলাকলির অগ্রযাত্রা ঠেকিয়ে দেওয়ার প্রাণপণ চেষ্টা চলছে
সম্প্রতি তার নির্বাচনি বিলবোর্ড ছিঁড়ে ফেলার পর আজ সোমবার (২ ফেব্রুয়ারি) নাহিদ ইসলাম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা লিখেন।
নাহিদ বলেন, ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের পক্ষে গণজোয়ারে ভয় পেয়েছে মাফিয়া গোষ্ঠী। ভয় পেয়ে একের পর এক নাহিদ ইসলামের বিলবোর্ড, ব্যানার ছিঁড়ে ফেলছে তারা।
এনসিপি আহ্বায়ক বলেন, গতকাল রাতে ২৩ নং ওয়ার্ড এ নূরবাগ মসজিদের পাশে বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। এমন ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানাই। ব্যানার, বিলবোর্ড ছিঁড়ে যারা নাহিদ ইসলামকে ঠেকাতে চায়, তারা ভুলের মধ্যে আছেন। আগামী ১২ তারিখ বাড্ডা, ভাটারা, রামপুরার মানুষ আপনাদের জবাব দেবে, ইনশাআল্লাহ।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স