প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-০২-২০২৬ ০২:২০:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০২-২০২৬ ০২:২০:৩২ অপরাহ্ন
ডা. শফিকুর রহমান।
দেশ পরিচালনায় ভবিষ্যৎ নীতি ও জনগণের কাঙ্ক্ষিত সেবা নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।
প্রতিপক্ষকে উদ্দেশ্য করে ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, দেশের মানুষকে ভালো সেবা দিতে কার কাছে কত আইডিয়া আছে, চলুন সেগুলো নিয়ে বিতর্ক করি।
তিনি আরও বলেন, জনগণ আগেও সহিংসতা প্রত্যাখ্যান করেছে, সামনে প্রত্যাখ্যান করবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রসহ উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে নির্বাচনের আগে প্রধান রাজনৈতিক দলের নেতারা টেলিভিশন বিতর্কে অংশ নেন। ধারণা করা হচ্ছে, এ আহ্বানের মধ্য দিয়ে জামায়াত আমির এমনই কোনো বিতর্কের ইঙ্গিত দিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স