ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

​নাহিদের রিট খারিজ, ভোটের মাঠে থাকবেন বিএনপি প্রার্থী কাইয়ুম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০৫:০২:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০৫:০২:৩৮ অপরাহ্ন
​নাহিদের রিট খারিজ, ভোটের মাঠে থাকবেন বিএনপি প্রার্থী কাইয়ুম প্রার্থী কাইয়ুম



দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা–১১ আসনে বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, আমরা আপিল বিভাগে যাবো, দ্বৈত নাগরিকত্ব থাকা কারো নির্বাচন করার বৈধতা থাকতে পারে না।

এর আগে, সোমবার (২ ফেব্রুয়ারি) হাইকোর্ট সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন ১১ দলীয় জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।


অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী হাইকোর্ট সংশ্লিষ্ট শাখায় নাহিদ ইসলামের পক্ষে রিট দায়ের করেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ