অপরাজনীতির অবসান আমরা করবো ইনশাআল্লাহ : জামায়াত আমীর
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-০২-২০২৬ ০৫:১১:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০২-২০২৬ ০৫:১১:৪৪ অপরাহ্ন
শফিকুর রহমান।
আজ ৪ ফেব্রুয়ারী ২০২৬ ইং বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প উত্তরবঙ্গের ঐতিহ্য ও তিস্তা নদীর অববাহিকায় তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে, বাংলাদেশ জামায়াতে ইসলামী কতৃক এক বিশাল জনসভার আয়োজিত জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাক্তার শফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, উত্তরবঙ্গ হবে বাংলাদেশের কৃষি রাজধানী। তিনি আরো বলেন, আমরা ক্ষমতায় গেলে অপরাজনীতির অবসান আমরা করবো ইনশাআল্লাহ। উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন লালমনিরহাট জেলার তিনটি আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও নীলফামারী জেলার ৪ টি জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গণ। বক্তব্য শেষে আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান প্রার্থীগণের হাতে দাড়িপাল্লা তুলে দেন।
উক্ত জনসভায় বক্তব্য রাখেন নীলফামারী জেলা ও লালমনিরহাট জেলার জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গণ। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাটের অমুসলিম শাখার নেতা শ্রী পুস্পজিত বর্মন। তিনি দাড়িপাল্লার পক্ষে ভোট চান। আরো অমুসলিম শাখার যুগ্ম আহ্বায়ক বিপুল চন্দ্র রায় । এবি পর্টির নেতৃবৃন্দ, এনসিপি নেতৃবৃন্দ, খেলাফত মজলিসের নীলফামারী লালমনিরহাট জেলার আমীর ও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স