মেহেরপুরে চিত্র সাংবাদিক হিসাবে সময় টিভিতে নিয়োগ পেলেন ফয়সাল ।
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-০২-২০২৬ ০৯:৩৬:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০২-২০২৬ ০৯:৩৬:৩৩ অপরাহ্ন
ফয়সাল
এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি।
চিত্র সাংবাদিকতায় সময় টিভিতে নতুন যাত্রা শুরু করলেন ফয়সাল হোসেন। ফয়সাল হোসেন সদর উপজেলার বন্দর গ্রামের আক্তারুল শেখের ছেলে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সময় টিভির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সিনিয়র ম্যানেজার স্বাক্ষরিত নিয়োগপত্র দেওয়া হয়েছে।
ফয়সাল দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সমসাময়িক ইস্যুতে আলোকচিত্র ধারণের মাধ্যমে দক্ষতার পরিচয় দিয়েছেন।
নতুন এই দায়িত্ব পালনের মাধ্যমে তিনি মাঠপর্যায়ে কাজ করার সুযোগ পাবেন এবং পেশাদার চিত্র সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলবেন বলে আশা প্রকাশ করেছেন। একই সঙ্গে সংশ্লিষ্টরা মনে করছেন, তার সৃজনশীলতা ও নিষ্ঠা গণমাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখবে।
ফয়সালের এই অর্জনে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। আগামীর পথ চলায় ফয়সাল সকলের সহযোগিতা কামনা করেছেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স