ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​ফের বিতর্কিত ভিডিও ভাইরাল জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০২-২০২৬ ১১:৫২:৫৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৫-০২-২০২৬ ১১:৫২:৫৮ পূর্বাহ্ন
​ফের বিতর্কিত ভিডিও ভাইরাল জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের খালিদুজ্জামানের


আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী স ম খালিদুজ্জামানের বিতর্কিত ভিডিও। এই ভিডিওতে দেখা গেছে, এক্সিম ব্যাংকের বসুন্ধরা শাখা ব্যবস্থাপককে শারীরিকভাবে হেনস্তা করছেন খালিদুজ্জামান ও তার সহযোগীরা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ১ মিনিট ৩১ সেকেন্ডের ওই ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। জানা গেছে, ভিডিওটি ইদানীংকালের নয়, বরং গত বছরের ১৭ আগস্টের ঘটনা।

ভিডিওতে দেখা গেছে, ব্যাংকে খালিদুজ্জামানসহ তার সহযোগীরা মারমুখী অবস্থায় রয়েছেন। এ সময় তাকে ব্যাংক কর্মকর্তাদের দিকে তেড়ে যেতেও দেখা যায়। এতে উৎসাহিত হয়ে তার সহযোগীদের ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তি করতেও দেখা যায়। এ সময় বলতে শোনা যায়, ‘মার ... (গালি)’।

উল্লেখ্য, গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে খালিদুজ্জামানের আরেকটি ভিডিও ভাইরাল হয়। সেখানে গানম্যান নিয়ে ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে পার হতে গিয়ে সেনাসদস্যদের সঙ্গে বচসায় জড়াতে দেখা যায় তাকে

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ