ঢাকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আরমানের প্রশ্ন

আচরণবিধি লঙ্ঘনে কেনো পদক্ষেপ নিচ্ছে না ইসি

আপলোড সময় : ০৫-০২-২০২৬ ০৩:৩৯:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০২-২০২৬ ০৩:৩৯:২৯ অপরাহ্ন
আচরণবিধি লঙ্ঘনে কেনো পদক্ষেপ নিচ্ছে না ইসি আরমানের


নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মীর আহমাদ বিন কাসেম আরমান। তিনি বলেছেন, স্বতন্ত্র প্রার্থীসহ অন্যান্য দলের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলেও কেনো কোনো পদক্ষেপ নিচ্ছেন না তারা?

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর দক্ষিণ বিশিল এলাকায় গণসংযোগ করার সময় তিনি এই প্রশ্ন তুলেন।

নির্বাচিত হলে ছয় মাস পরপর সরকারি আয় ব্যয় দিয়ে জনগণের কাঠগড়ায় দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন কাসেম আরমান।

তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, সংসদ সদস্যদের এলাকায় দেখতে চায়। তাই ছয় মাস পরপর সরকারি আয় ব্যয় দিয়ে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে চান তিনি।

এ সময় সাদিক কায়েম গণসংযোগে বলেন, জামায়াত জাতির শাসক নয়, সেবক হতে চায়।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ