জবিতে কয়েক দফা সংঘর্ষে আহত ৩০
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-০২-২০২৬ ০৪:৩০:১২ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০২-২০২৬ ০৪:৩০:১২ অপরাহ্ন
আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ধূপখোলা মাঠে এ ঘটনা ঘটে।
আহতরা ক্যাম্পাস সাংবাদিকরা হলেন- আমার দেশের লিমন ইসলাম, ডেইলি স্টারের রাকিবুল ইসলাম, দেশ রুপান্তরের ফাতেমা আলী, আজকের পত্রিকার সোহান ফরাজী , দিনকালের শিহাব, বার্তা২৪-এর সোহানুর রহমান সুবেল, কালবেলার তৌসিন, নাইম, রাকিব, মাজহার। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সালেহ উদ্দীন, ইসলামীক স্টাডিজ বিভাগের শিক্ষক মোহাম্মদ খাইরুল ইসলাম ও নাজমুস সাকিব। তবে আহত শিক্ষার্থীদের নাম ও বিভাগ জানা যায়নি।
আহতদের পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেলে নেওয়া হয়েছে।
জানা গেছে, আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশ নেয় ইসলামিক স্টাডিজ বিভাগ ও সাংবাদিকতা বিভাগ। খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার পর ট্রাইবেকার চলাকালীন দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। যা এক পর্যায়ে সংঘাতে রূপ নেয়। পরে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই বিভাগের শিক্ষার্থীরা। এতে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক ও সাংবাদিকরা আহত হন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স