ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​রাষ্ট্রপতির কাছে জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের বেতন-ভাতার সুপারিশের প্রতিবেদন পেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০২-২০২৬ ০৪:৩৫:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০২-২০২৬ ০৪:৩৫:৪০ অপরাহ্ন
​রাষ্ট্রপতির কাছে জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের বেতন-ভাতার সুপারিশের প্রতিবেদন পেশ পে-কমিশনের



রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে সদস্যদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণের সুপারিশ সম্পর্কিত প্রতিবেদন পেশ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সদস্যরা রাষ্ট্রপতির কাছে এই প্রতিবেদন পেশ করেন।

এদিন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এস. এম. এমদাদুল হকের নেতৃত্বে কমিশনের সদস্যরা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তার কাছে জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণের সুপারিশ সম্পর্কিত প্রতিবেদন পেশ করেন তারা।


বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারণের সুপারিশ প্রতিবেদন পেশকালে রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ