ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​ক্ষমতায় বসে নির্বাচন করছে জামায়াত ও এনসিপি: মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০২-২০২৬ ০৬:৩৯:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০২-২০২৬ ০৬:৩৯:৪৩ অপরাহ্ন
​ক্ষমতায় বসে নির্বাচন করছে জামায়াত ও এনসিপি: মির্জা আব্বাস মির্জা আব্বাস



বিএনপির ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ক্ষমতায় বসে নির্বাচন করছে জামায়াত আর এনসিপি। জনগণের ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে প্রশfসনে থাকা জামায়াতের লোকরা।
এছাড়াও, কিছু কিছু দল ক্ষমতায় যাওয়ার লোভে বিদেশিদের সঙ্গে চুক্তি করেছে বলেও অভিযোগ মির্জা আব্বাসের।


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর মোতালেব প্লাজায় মতবিনিময় সভায় মির্জা আব্বাস বলেন, ইসলামী দলের নাম ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের সাথে চুক্তি করছে একটি দল ও তাদের বাচ্চারা। যারা ইউনূস সরকারকে ক্ষমতায় বসিয়ে, নিজেরা ক্ষমতায় থেকে নির্বাচন করছে।

তিনি অভিযোগ করে বলেন, একটি বিশেষ দলকে ক্ষমতায় নেওয়ার জন্য চেষ্টা চলছে, যদি না পারে তাহলে নির্বাচন বাঞ্চাল করবে। ভোট যথাসময়ে হবে আশা করে মির্জা আব্বাস বলেন, একটি চক্র ভোট ব্যাহত করার চেষ্টা করছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ