ডিমলায় শ্রীমদ্ভগবদ গীতা পাঠ প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৭-০২-২০২৬ ০৭:০০:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০২-২০২৬ ০৭:০০:৫৯ অপরাহ্ন
শ্রীমদ্ভগবদ গীতা পাঠ
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি)
আজ ০৭ ফেব্রুয়ারী নীলফামারী জেলার ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের, খালিশা চাপানী শুকান দিঘীতে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।শ্রীমদ্ভগবদ গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠানটি ডিমলা উপজেলার বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী ৭৫ জন শিক্ষার্থী গীতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। একের পর এক প্রতিযোগীগন তাদের কন্ঠে গীতা পাঠ করে। সেই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন পুস্পিতা এবং দ্বিতীয় স্থান অর্জন করেন দেবশ্রী। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে সন্মানা পুরস্কার তুলে দেন কমেটিবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমার - ডিমলা নীলফামারী - ১ আসনের ন্যাপ এর মনোনীত গাভী মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী ও ন্যাপ এর চেয়ারম্যান জেবেল রহমান গানি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিলীপ চন্দ্র রায়, শ্রী বিকাশ চন্দ্র রায়ের পরিচালনায় ও শ্রী নরীন চন্দ্র রায়ের সার্বিক সহযোগীতায় অনুষ্টানটির যাবতীয় কার্যক্রম করা হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যতিগন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স