ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষেতলালে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা: জয়পুরহাট-২ আসনে আব্দুল বারীর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০৮:২০:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০৮:২০:৩৬ অপরাহ্ন
ক্ষেতলালে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা: জয়পুরহাট-২ আসনে আব্দুল বারীর মো: আব্দুল বারীর
মো: মিশিকুল মন্ডল জয়পুরহাট প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে ধানের শীষের প্রার্থী জনাব মো: আব্দুল বারীর সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ক্ষেতলাল উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী বক্তব্য রাখেন জয়পুরহাট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য জনাব মো: আব্দুল বারী। এসময় তিনি এলাকার উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান। ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি মো: খালেদুল মাসুদ আনজুমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি মো: আব্দুল আলিম এবং সাধারণ সম্পাদক নাফিউল হাদি মিঠু। সভায় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুল রহমান সুইটসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জয়পুরহাট-২ আসন বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। আগামী নির্বাচনে এই আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। বিকেল গড়ানোর আগেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা জনসভাস্থলে সমবেত হন। মুহূর্তেই স্কুল মাঠ লোকে লোকারণ্য হয়ে ওঠে এবং শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। জনসভাকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এসময় উপস্থিত ছিলেন পিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ