ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​সদরঘাটে নির্মাণাধীন ঢাকা টাওয়ার মার্কেটে হামলা ও ভাঙচুর

আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০২:৫৬:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০২:৫৬:৪১ অপরাহ্ন
​সদরঘাটে নির্মাণাধীন ঢাকা টাওয়ার মার্কেটে হামলা ও ভাঙচুর ঢাকা টাওয়ার মার্কেটে



ঢাকার সদরঘাটে নির্মাণাধীন ঢাকা টাওয়ার মার্কেটে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার  রাতে এক অপরিচিত যুবক এক তরুণীকে সঙ্গে নিয়ে
 
মার্কেটের ভেতরে প্রবেশের চেষ্টা করলে কর্তব্যরত ম্যানেজার জহিরুল ইসলাম তাদের বাধা দেন।

এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবক মোবাইল ফোনে কল করে আবু সাঈদ, তাজুল ইসলাম, বাবু, নাদীম, এমি, নাসির, কালাম আজাদ ও কালাম আজাদ-২সহ আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে আনেন।

পরে অভিযুক্তরা ঘটনাস্থলে এসে ম্যানেজার জহিরুল ইসলামের ওপর হামলা চালায়। তাকে মারধর করার পাশাপাশি নির্মাণাধীন মার্কেটে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

হামলায় গুরুতর আহত ম্যানেজার জহিরুল ইসলাম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ