ঢাকা , শনিবার, ২১ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​বিএনপির ২ নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৩:৩৩:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৩:৩৩:২৯ অপরাহ্ন
​বিএনপির ২ নেতা বহিষ্কার দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে



 দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- বাহুবল উপজেলাধীন পুটিজুরী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহারুন মিয়া এবং একই ইউনিয়ন বিএনপির সদস্য আবরু মিয়া।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাহুবল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ওয়াহিদ মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক চেইন-অব-কমান্ড বজায় রাখতে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ