ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে বাধা নেই

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০৫:০৬:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০৫:০৬:৪৯ অপরাহ্ন
​ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে বাধা নেই সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারের ওপর



আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারের ওপর কোনো নিষেধাজ্ঞা থাকছে না।

‎সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী জেবেল।

সাক্ষাৎ শেষে আরএফইডি সভাপতি কাজী জেবেল জানান, সাংবাদিকদের দায়িত্ব পালনে মোবাইল ফোনের গুরুত্ব বিবেচনা করে ইসি এই নিষেধাজ্ঞা শিথিলের আশ্বাস দিয়েছে।

‎তিনি বলেন, ‘আমরা বলেছি এমন সিদ্ধান্ত নির্বাচনের স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বাধা সৃষ্টি করবে। কমিশন আমাদের আশ্বস্ত করেছে যে, সাংবাদিকদের ক্ষেত্রে এই বিধি কার্যকর হবে না এবং দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে।’

‎এর আগে রোববার নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণ ভোটারসহ কোনো ব্যক্তি মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। ইতোমধ্যে এ বিষয় প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ