ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​জাতির উদ্দেশে জামায়াত আমিরের ভাষণ সন্ধ্যায়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০৫:২৬:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০৫:২৬:১৭ অপরাহ্ন
​জাতির উদ্দেশে জামায়াত আমিরের ভাষণ সন্ধ্যায় আমির ডা. শফিকুর রহমান।



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সোমবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে প্রচারিত হবে। জামায়াতের ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

জামায়াত আমিরের ভাষণটি দেখার জন্য সবাইকে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে দলের পক্ষ থেকে।


এছাড়া জামায়াত আমিরের ভাষণ প্রচারের শিডিউলটি বিটিভির ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে। এতে বলা হয়েছে- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীরর আমির ডা. শফিকুর রহমানের দলীয় নির্বাচনি বক্তব্য দেখবেন আজ সন্ধ্যা ৬:১৫ মিনিটে।



নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ