ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০৫:৪০:১১ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০৫:৪০:১১ অপরাহ্ন
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন



রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পোস্টাল ব্যালটের মাধ্যমে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। তার ভোট পড়েছে পাবনা-৫ আসনে (সদর)। সোমবার (৯ ফেব্রুয়ারি) বঙ্গভবনে এই ভোট দেন তিনি বলে জানান রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন।


উল্লেখ্য, এবার প্রথমবারের মতো নির্বাচন কমিশন আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং ব্যবস্থা চালু করেছে। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এই পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী ভোটার, কারাবন্দী, আমলা, পুলিশ ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইতোমধ্যে পাঁচ লক্ষাধিক প্রবাসীসহ হাজার হাজার ভোটার এই পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ