রাজধানীতে প্রেসক্লাবের টয়লেটে পড়েছিল সাংবাদিকের মরদেহ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-০২-২০২৬ ১২:১৮:৩৪ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০২-২০২৬ ১২:১৮:৩৪ অপরাহ্ন
মরদেহটি সাংবাদিক আলী মাসুদের।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপির শাহবাগ থানার পুলিশ। উদ্ধার হওয়া মরদেহটি সাংবাদিক আলী মাসুদের।
তিনি দৈনিক দিনকালে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বাথরুমের দরজা খুলে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফোন দিয়ে বিষয়টি জানান। পরে পুলিশ সেখানে গিয়ে টয়লেটের দরজা খুলে ওই সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক ধারণা তিনি স্ট্রোক করে মারা গেছেন। মরদেহ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স