ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আমি বিজয়ী হলে প্রথম কাজ হবে শহীদ হাদি হত্যার বিচার করা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০২-২০২৬ ১২:৩২:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০২-২০২৬ ১২:৩২:২৭ অপরাহ্ন
আমি বিজয়ী হলে প্রথম কাজ হবে শহীদ হাদি হত্যার বিচার করা নাসীরুদ্দীন পাটওয়ারী



ঢাকা-৮ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচনে বিজয়ী হলে তার প্রথম কাজ হবে শহীদ ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত করা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ফজরের নামাজ আদায় শেষে তিনি শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেন। পরে শাহবাগ এলাকায় প্রচারণা চালিয়ে ফুলের দোকানদারদের কাছে ভোট চান। এ সময় শাহবাগের কয়েকজন ফুল ব্যবসায়ী তাকে


ঢাকা-৮ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচনে বিজয়ী হলে তার প্রথম কাজ হবে শহীদ ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত করা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ফজরের নামাজ আদায় শেষে তিনি শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেন। পরে শাহবাগ এলাকায় প্রচারণা চালিয়ে ফুলের দোকানদারদের কাছে ভোট চান। এ সময় শাহবাগের কয়েকজন ফুল ব্যবসায়ী তাকে ফুলের মালা পরিয়ে দেন।

কবর জিয়ারত শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আজ অল্প সময়ের জন্য প্রচারণা চালাব। আমি যদি বিজয়ী হই, তাহলে ঢাকা-৮ আসনকে নতুনভাবে সাজাবো। আমার প্রথম কাজ হবে হাদি হত্যার বিচার করা।”

এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণা শেষে তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে উদ্দেশ করে বলেন, “নয়ন, তুমি ভালো হয়ে যাও।”

এ সময় তিনি বলেন, ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস যদি নিজের ভালো চান, তাহলে নয়নকে চুপ করানোই তার জন্য মঙ্গলজনক। নয়ন যত বেশি কথা বলবেন, মির্জা আব্বাসের ভোট ততই কমবে বলেও মন্তব্য করেন তিনি।

নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “আমার বাসার সামনে অনেকেই মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করছে। এতে আমার পরিবারের নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন।”

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তার এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ