ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আসন্ন নির্বাচনকে সামনে রেখে মোহাম্মদপুরে যৌথবাহিনীর ‘ফুট পেট্রোল’ মহড়া।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৪:৪৯:০২ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৪:৪৯:০২ অপরাহ্ন
আসন্ন নির্বাচনকে সামনে রেখে মোহাম্মদপুরে যৌথবাহিনীর ‘ফুট পেট্রোল’ মহড়া। জননিরাপত্তা নিশ্চিত
বিশেষ প্রতিনিধি: মাহফুজুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর বিশেষ ‘ফুট পেট্রোল’ বা পায়ে হেঁটে টহল মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৪:০০ ঘটিকায় মোহাম্মদপুরের গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনরাস্তা মোড় এলাকায় এই মহড়া পরিচালিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং র‍্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী এই মহড়ায় অংশ নেয়। বিকেল থেকেই তিনরাস্তা মোড় ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। যৌথবাহিনীর সদস্যরা সারিবদ্ধভাবে পায়ে হেঁটে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় সাধারণ মানুষের মাঝে নিরাপত্তার বোধ তৈরি করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর প্রস্তুতির জানান দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনের আগে এলাকায় কোনো ধরনের নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড বা বিশৃঙ্খলা যেন না ঘটতে পারে, সেজন্যই এই নিয়মিত টহল ও মহড়ার আয়োজন। বিশেষ করে মোহাম্মদপুরের মতো জনবহুল এলাকায় সাধারণ মানুষের মনে স্বস্তি ফেরানো এবং অপরাধীদের সতর্ক করাই এই মহড়ার মূল লক্ষ্য। মহড়া চলাকালীন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে এক ধরণের স্বস্তি লক্ষ্য করা গেছে। স্থানীয় এক বাসিন্দা জানান, "নির্বাচন নিয়ে মানুষের মনে কিছুটা উদ্বেগ থাকেই, তবে রাস্তায় সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতি আমাদের নির্ভয় দিচ্ছে। যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের আগ পর্যন্ত রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ ধরনের মহড়া ও তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ