ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরের দুটিই আসনে জামায়াত ইসলামীর প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০২-২০২৬ ১০:২৪:১৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৩-০২-২০২৬ ১০:২৪:১৫ পূর্বাহ্ন
মেহেরপুরের দুটিই আসনে জামায়াত ইসলামীর প্রার্থীরা বিজয়ী হয়েছেন। মেহেরপুর-১ আসনে জামায়াত ও মেহেরপুর ২
এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি মেহেরপুর-১ আসনে জামায়াত প্রার্থী তাজ উদ্দীন আহমেদ খান ১২২৮২৯ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি প্রার্থী মাসুদ অরুন পেয়েছেন ১০৪২২৪ ভোট। অপরদিকে, মেহেরপুর-২ আসনে জামায়াত প্রার্থী নাজমুল হুদা ৯৪১৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপি প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ৮৫৬৮৯ ভোট। মেহেরপুর জেলা প্রশাসকের নির্বাচন কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্র থেকে আসা ফলাফল ঘোষণা করেন স্ব স্ব উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ