জামালপুর-৩: ৯ প্রার্থীর সাতজনই হারালেন জামানত
আপলোড সময় :
১৪-০২-২০২৬ ১২:৫১:৩৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-০২-২০২৬ ১২:৫১:৩৪ অপরাহ্ন
ইসলামী আন্দোলন বাংলাদেশ
জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের প্রার্থীসহ সাতজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
প্রার্থীরা হলেন— ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী, জাতীয় পার্টির প্রার্থী মীর সামসুল আলম লিপটন, গণসংহতি আন্দোলনের প্রার্থী ডা. ফিদেল নঈম, গণঅধিকার পরিষদের প্রার্থী লিটন মিয়া, স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, শিবলুল বারী রাজু ও ফারজানা ফরিদ পূথী।
এই আসনে নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তনবিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৪১২ ভোট। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদী পেয়েছেন ৮১ হাজার ৪৩০ ভোট। ফলে এ আসনে বিএনপির প্রার্থী ১ লাখ ২৫ হাজার ৯৮২ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, জামালপুর-৩ আসনে মোট ভোটার ৫ লাখ ৩৪ হাজার ৬২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৯ হাজার ৯৭৯ এবং মহিলা ভোটার ২ লাখ ৬৪ হাজার ৬৩৯ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৬ জন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স