ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​দায়িত্ব পেলে শিক্ষা ব্যবস্থাকে মডার্নাইজ করে তোলা হবে: ড. মিলন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০২-২০২৬ ০৩:৫২:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০২-২০২৬ ০৩:৫২:২৯ অপরাহ্ন
​দায়িত্ব পেলে শিক্ষা ব্যবস্থাকে মডার্নাইজ করে তোলা হবে: ড. মিলন ড. মিলন



সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মিলন আরো বলেন, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান যদি দায়িত্ব দেন তাহলে বিগত দিনে যেভাবে শিক্ষার জন্য কাজ করেছিলাম তার চেয়ে অনেক গুণ বেশি কাজ করবো।


সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেলে দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও মডার্নাইজ করে তোলা হবে। যেনো আন্তর্জাতিক পরিমন্ডলের শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে আমরা চলবো।

শনিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। নির্বাচিত হওয়ার পর এই প্রথম তিনি গণমাধ্যমে কথা বলেছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মিলন আরো বলেন, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান যদি দায়িত্ব দেন তাহলে বিগত দিনে যেভাবে শিক্ষার জন্য কাজ করেছিলাম তার চেয়ে অনেক গুণ বেশি কাজ করবো।


তিনি বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি কোনো সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হতে পারে না।

এ সময় ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।

এর আগে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর- ১ আসন থেকে বিপুল ভোটে তিনি বিজয়ী হন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ