ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আসল বিজয় কেয়ামতের বিজয়: মুফতি আমির হামজা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০২-২০২৬ ০৫:২৮:০২ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০২-২০২৬ ০৫:২৮:০২ অপরাহ্ন
আসল বিজয় কেয়ামতের বিজয়: মুফতি আমির হামজা মুফতি আমির হামজা




সদ্য প্রয়াত কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের কবর জিয়ারত করেছেন সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া থেকে নির্বাচিত জামায়াতের দুই সংসদ সদস্য। তারা হলেন ভারপ্রাপ্ত আমীর মো. আব্দুল গফুর এবং মুফতি আমির হামজা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তারা কবর জিয়ারত করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুফতি আমির হামজা নির্বাচনে বিজয় প্রসঙ্গে বলেন, “আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের বিজয় দিয়েছেন। তবে প্রকৃত বিজয় হচ্ছে কেয়ামতের বিজয়। সেই দিনে যদি মানুষ পরিত্রাণ পায়, সেটাই হবে আসল সফলতা। এই দুনিয়ার হার–জিত নিয়ে খুব বেশি আনন্দ বা দুঃখের কিছু নেই।” তিনি আরও বলেন, “আজ আমরা এখানে এসেছি আমাদের মরহুম জেলা আমীরের কবর জিয়ারত করতে। এই ধরনের মুহূর্তে দুনিয়াবি অর্জন খুবই তুচ্ছ মনে হয়। তারপরও আল্লাহ এবং জনগণ যে দায়িত্ব আমাদের ওপর অর্পণ করেছেন, তা আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই।”


সরকার গঠন প্রসঙ্গে তিনি বলেন, “যেই সরকারই গঠন করুক না কেন, আমরা জনগণের কাছে দেওয়া আমাদের ১৬ দফা অঙ্গীকার বাস্তবায়নে চেষ্টা চালিয়ে যাবো—যেন তা শতভাগ দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীনভাবে বাস্তবায়ন করা যায়।” এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলী, প্রশিক্ষণ সম্পাদক নুরুল আমিন জসিম, মিরপুর উপজেলা জামায়াতের আমীর খন্দকার রেজাউল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।


উল্লেখ্য, চলতি বছরের ১৯ জানুয়ারি বিকেলে কুষ্টিয়া সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ