ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সকল রাজনৈতিক পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান ইতা‌লির

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৫-০২-২০২৬ ১২:৪৭:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০২-২০২৬ ১২:৪৭:৪৩ অপরাহ্ন
সকল রাজনৈতিক পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান ইতা‌লির আহ্বান ইতা‌লির



এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছে ইতালি। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এই শুভেচ্ছা জানায়।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তায় বলা হয়, বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন। নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে আন্তরিক শুভেচ্ছা। গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী এবং দেশের উন্নয়ন ও স্থীতিশীলতার জন্য আমরা সকল রাজনৈতিক পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।  

ইতালি সরকার বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ সংলাপ এবং দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার সম্ভাবনা নিয়ে অত্যন্ত আশাবাদী।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ