ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​সিইসির সঙ্গে ১১ দলীয় ঐক্যের বৈঠক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০১:১৮:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০১:১৮:৫২ অপরাহ্ন
​সিইসির সঙ্গে ১১ দলীয় ঐক্যের বৈঠক জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতারা।



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন-এর সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতারা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে উপস্থিত রয়েছেন জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক ও জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

এর আগে, শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এহসানুল মাহবুব জুবায়ের জানান, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা নিয়ে মতবিনিময়ের উদ্দেশ্যেই সিইসির সঙ্গে তারা বৈঠকে বসবেন বলে জানিয়েছিলেন।

 

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ