ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদিকে দাওয়াত দেওয়া হয়নি: উপদেষ্টা রিজওয়ানা হাসান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০৪:৪৯:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০৪:৪৯:২৩ অপরাহ্ন
​মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদিকে দাওয়াত দেওয়া হয়নি: উপদেষ্টা রিজওয়ানা হাসান উপদেষ্টা রিজওয়ানা হাসান




এবার নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দাওয়াত দেওয়া হয়নি বলে স্পষ্ট করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি। 

সৈয়দা রিজওয়ানা বলেছেন, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে ভারতের রাষ্ট্রপ্রধানকে দাওয়াত দেয়া হয়নি।  ভারতের কোনো মিডিয়া এটা বলে থাকলে তা সঠিক নয়। তিনি আরও বলেন, শুধু সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে দাওয়াত পেয়েছে।


এদিকে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদি আসলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যাবে কি–না, তা ভেবে দেখা হবে বলে জানিয়েছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে সৈয়দা রিজওয়ানা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে আসলে এনসিপি যাবে কি–না এটা এনসিপি কেন বলেছে, সেটা তাদের বিষয়। এ নিয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলার নেই। কারণ সরকার ভারতের প্রধানমন্ত্রীকে আসার দাওয়াত দেয়নি।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ