ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​মন্ত্রিপরিষদের নতুন সচিব নাসিমুল গনি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০১:৩৪:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০১:৩৪:০৪ অপরাহ্ন
​মন্ত্রিপরিষদের নতুন সচিব নাসিমুল গনি নাসিমুল গনি




মন্ত্রিপরিষদের সচিব পদে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী কর্তৃক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ড. নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ২০০৯ সালে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। চার বছরের ওএসডি হওয়ার পর ২০১৩ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর নেন।



পরবর্তীতে, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির কার্যালয়ের জনপ্রশাসন বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। এই নিয়োগের মাধ্যমে তিনি এখন মন্ত্রিপরিষদের দায়িত্বভার গ্রহণ করবেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ