সন্ধ্যায় চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-০২-২০২৬ ০৪:০২:২৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০২-২০২৬ ০৪:০২:২৫ অপরাহ্ন
তারেক রহমান
ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমিরের বেইলি রোডের বাসায় এই সৌজন্য সাক্ষাৎ হবে বলে জানান তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে বিপুল বিজয়ের পর প্রতিদ্বন্দ্বী দলগুলোর নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে সাক্ষাৎ করছেন তিনি।
রোববার রাতে জামায়াতের আমির শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন বিএনপি চেয়ারম্যান।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স