প্রতিমন্ত্রী হচ্ছেন কিশোরগঞ্জের এমপি শরিফুল
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৭-০২-২০২৬ ০৫:০৭:০০ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০২-২০২৬ ০৫:০৭:০০ অপরাহ্ন
কিশোরগঞ্জ-৬ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মো. শরিফুল আলম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে মো. শরিফুল আলম লেখেন, আলহামদুলিল্লাহ, প্রতিমন্ত্রী। পরে দুপুর ১টা ২০ মিনিটে আরেকটি স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, আলহামদুলিল্লাহ শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয়।
তার এ পোস্টের পর এলাকায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
প্রতিমন্ত্রী হচ্ছেন কিশোরগঞ্জের এমপি শরিফুল
বিরোধীদল গঠন নিয়ে যা বললেন জামায়াত আমির
মঙ্গলবার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। এর আগে সকালে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন তার জানান, শরিফুল আলমকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে।
মো. শরিফুল আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থীকে এক লাখেরও বেশি ভোটে পরাজিত করে কিশোরগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স