বিএনপি এবং দেশবাসীকে দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা এবং আহ্বায়ক এডভোকেট এ এন এম ইসা সাহেবের অভিনন্দন l দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা এবং সদস্য সচিব এম এ রউফ কাতার এই অভিনন্দন বার্তা প্রেরণ করেন l
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৭-০২-২০২৬ ০৫:৫৫:০১ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০২-২০২৬ ০৫:৫৫:০১ অপরাহ্ন
বিএনপি এবং দেশবাসীকে দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা এবং আহ্বায়ক এডভোকেট এ এন এম ইসা সাহেবের অভিনন্দন l
দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা এবং সদস্য সচিব এম এ রউফ কাতার এই অভিনন্দন বার্তা প্রেরণ করেন l
এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ একটি দেশ প্রেমিক সংগঠন. আমরা সব সময় দেশের মঙ্গল, উন্নয়ন এবং সরকারের সহযোগী হিসেবে কাজ করার নীতি বিশ্বাসী l দেশে অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী মনোভাবাপন্ন সরকার থাকার কারণে আমরা রেমিট্যান্স যোদ্ধারা বারবার অবহেলিত নির্যাতিত ও বৈষম্যের শিকার হয়েছি l আমরা আশা করব বর্তমান গণতান্ত্রিক সরকার আমাদের ছয় দফা দাবি মেনে নিবেন, যার জন্য আমরা দীর্ঘদিন ধরে যুগে যুগে আন্দোলন করে যাচ্ছি l এ দাবিগুলো আমাদের ন্যায্য অধিকার আমরা কারো করুণার পাত্র হতে চাই না l এই দাবিগুলো ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের হাইকমিশনে উত্থাপন করা হয়েছে এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে l
আমরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা দেশের স্বাধীনতা থেকে শুরু করে সর্বক্ষেত্রে অবদান রাখার জন্য সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছি এবং এখনো করছি তাই আমাদের প্রতি অবহেলা অথবা অবমূল্যায়ন কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয় l
আমরা চাইবো এবং আশা করব সকল ন্যায্য দাবি এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী হয়ে দেশ পরিচালনা করবেন l আমাদের প্রধান দাবি দেশের সমৃদ্ধি, দেশের জনগণের জীবন যাত্রার মান উন্নয়ন এবং রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফার অধিকার বাস্তবায়ন l
নিবেদনে
দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা এবং আহ্বায়ক এডভোকেট এ এন এম ইসা এবং দেশ বন্ধু বাংলাদেশ রেমিট্যান্স যোদ্ধা প্রতিষ্ঠাতা
সদস্য সচিব এম এ রউফ
সাবেক ইউরোপ রেমিট্যান্স যোদ্ধা বর্তমান ঠিকানা
মধ্যপ্রাচ্য
"হেরেছে বাংলাদেশ জিতেছে ভারত" এমন বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা l এমন বক্তব্য দেশে কোনো মঙ্গল বয়ে আনবে না, বরং এ সকল বক্তব্য দেশকে অস্থিতিশীল করারই পায় তারা l যে সকল ব্যক্তি বা গুষ্টি কিংবা দল এমন বক্তব্য প্রদান করে তাদের থেকে সতর্ক থাকার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে l আমরা দেশের শান্তি শৃঙ্খলা চাচ্ছি।
দেশের পক্ষে দাঁড়াবো আমরা সকল সহযোদ্ধা। দেশ বন্ধু বাংলাদেশ রেমিট্যান্স যোদ্ধা পরিবার বর্গ
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স