জয়পুরহাটে প্রথম প্রতিমন্ত্রী:মোঃ আব্দুল বারীর কালাইয়ের গর্ব
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-০২-২০২৬ ০৯:২১:১০ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০২-২০২৬ ০৯:২১:১০ অপরাহ্ন
আব্দুল বারী।
মো: মিশিকুল মন্ডল
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট জেলার রাজনৈতিক অঙ্গনে এক নতুন সূচিত হলো এক নতুন অধ্যায়। এই জেলার মাটি থেকে উঠে এসে প্রথমবারের মতো প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন জয়পুরহাট-২ কালাই ক্ষেতলাল আক্কেলপুল আসনের সংসদ সদস্য আব্দুল বারী। তাঁর এই অর্জনে সর্বস্তরের মানুষের মাঝে বইছে আনন্দ উচ্ছ্বাস ও গর্বের জোয়ার।
১৯৫৫ ইং সালের ১ ফেব্রুয়ারি কালাই উপজেলার প্রত্যন্ত মাত্রাই ইউনিয়নের বলিশিব সমুদ্র গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মরহুম মো. জাফের আলী মন্ডল ও মাতা মরহুম মিছিরুন্নেছা বেগমের স্নেহ-লালনে বেড়ে ওঠা আলহাজ আব্দুল বারী ছাত্রজীবন থেকেই ছিলেন তুখোর মেধাবী ও শৃঙ্খলাবান। শিক্ষাজীবনে তিনি শিক্ষক ও সহপাঠীদের আস্থাভাজন ছিলেন।
দীর্ঘ প্রশাসনিক কর্মজীবনে তিনি ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি), বিভাগীয় কমিশনার এবং পরবর্তীতে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে। প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করার অভিজ্ঞতা তাঁকে উন্নয়ন ও সুশাসনের বাস্তব চিত্র অনুধাবনে সক্ষম করে তোলে। অবসর-পরবর্তী সময়ে তিনি জনগণের প্রত্যক্ষ সেবায় আত্মনিয়োগের লক্ষ্যে রাজনীতিতে সক্রিয় হন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (আসন নং ৩৫) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী হিসেবে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয় অর্জন করেন। এই বিজয় তাঁর প্রতি জনগণের আস্থা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।
সরকার গঠনের পর দলীয় চেয়ারম্যান তারেক রহমান তাঁর দক্ষতা ও অভিজ্ঞতার মূল্যায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব অর্পণ করেন। জেলার সচেতন মহলের প্রত্যাশা—তাঁর প্রজ্ঞা, সততা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে জয়পুরহাটে উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারিত হবে এবং প্রশাসনিক সেবায় আসবে ইতিবাচক পরিবর্তন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স