মাননীয় প্রধানমন্ত্রী ও নতুন সরকারকে মুক্তিজোটের শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-০২-২০২৬ ০৯:২০:১৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০২-২০২৬ ০৯:২০:১৫ অপরাহ্ন
মুক্তিজোটের
নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও সরকারের সদস্যবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল আমিরুল।
১৮ই ফেব্রুয়ারি মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য (দপ্তর)-উত্তম কুমার ঘোষ স্বাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বিগত সময়ের গণতান্ত্রিক সংকট কাটিয়ে বাংলাদেশ এক নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাবে। গণতান্ত্রিক সংকট উত্তরণে সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলবে; যাতে জাতীয় জীবনে সংহতির প্রশ্নে দেশের অর্থনৈতিক উন্নয়ন তথা রাজনীতি অর্থাৎ পারিবারিক, জাতীয় ও আন্তর্জাতিক স্থিতিশীলতা এবং সচেতন সামাজিক শক্তির শাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে তাঁরা আশাবাদী।
শুভেচ্ছা বার্তায় তাঁরা আরও বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর ছাত্র-জনতার গণঅভ্যূত্থান পরবর্তী পাহাড়সম জনআকাঙ্ক্ষায় জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে, দেশ শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে জনগণ এমন প্রত্যাশা করছেন বলেও জানান মুক্তিজোটের নেতৃবৃন্দ।
তাঁরা মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামান করেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স