ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা আজ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০২-২০২৬ ১২:৫১:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০২-২০২৬ ১২:৫১:২৮ অপরাহ্ন
ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা আজ প্রধানমন্ত্রী তারেক রহমান



প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় দিনের মতো আজ সচিবালয়ে গেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন তিনি।

আজকে ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়াও দুপুর ২টায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' এবং জাতীয় পর্যায়ে 'নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি' বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা হবে।

এর আগে আজ সকাল এনএসআই মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে ডিজিএফআই মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ করেন। সাড়ে ১০টায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ