ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যেই দিন বিএনপি বিজয়ী হলো, তারপর থেকে দেশে আর মব নেই

আপলোড সময় : ১৯-০২-২০২৬ ১২:৫৩:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০২-২০২৬ ১২:৫৩:৫১ অপরাহ্ন
যেই দিন বিএনপি বিজয়ী হলো, তারপর থেকে দেশে আর মব নেই : মাসুদ কামাল



সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, ‘যেই দিন বিএনপি বিজয়ী হলো, যেই মুহূর্তে ডিসিশন হয়ে গেল যে বিএনপি জিতে গেছে, তারপর থেকে দেশে আর মব নেই। ভায়োলেন্স বা মবের উত্থান আমরা আর দেখতে পাব না।’

গত দেড় বছরে ব্যবসায়ীদের ভেতরেও একটা ভয় ঢুকে গেছে, মবের ভয়, ভবিষ্যতে কী হবে—এমন প্রশ্নের উত্তরে একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

মাসুদ কামাল বলেন, ‘অন্তর্বর্তী সরকারের বড় সাকসেসের মধ্যে আমি মনে করি ব্যাংকিং সেক্টরটাকে তারা মোটামুটি কন্ট্রোল করতে পেরেছেন।

বিদেশে টাকা পাচারের যে মহোৎসব শুরু হয়েছিল, সেটা থামানো গেছে। অর্থনীতিতে রক্তক্ষরণটা বন্ধ হয়েছে।’
তিনি বলেন, ‘আরেকটি পজিটিভ দিক হলো, আমি যেটা মনে করি যোগাযোগ সেক্টরে, মানে এখানে যিনি উপদেষ্টা ছিলেন, আমার কাছে মনে হয়েছে উনি মোটামুটি কিছু কাজের কাজ করছেন।’



নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ