ঢাকা , শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ , ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষকদের বেতন ১০ তারিখের মধ্যে দেওয়া নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৯-০২-২০২৬ ০১:৫৭:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০২-২০২৬ ০১:৫৭:৪৯ অপরাহ্ন
শিক্ষকদের বেতন ১০ তারিখের মধ্যে দেওয়া নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী




বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ নিশ্চিত করার বিষয়ে এক প্রশ্নের উত্তরে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, এ বিষয়ে সরকার ব্যবস্থা নেবে। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দ্য ডেইলি ক্যাম্পাসের করা এক প্রশ্নে এই উত্তর দেন তিনি। 

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের বেতন দেরিতে হলে বিষয়টি পর্যবেক্ষণ করা হবে এবং তা ত্বরান্বিত করার ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি বলেন, ‘দেওয়ার ব্যবস্থা ছিল কেন হলো না, কোনো মাসে যদি বিশেষ কোনো কারণ থেকে থাকে, সেটিও আমরা খতিয়ে দেখব’। 

এর আগে, সংবাদ সম্মেলনে শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা শিক্ষকতা করবেন, ক্লাস রুম ছেড়ে আন্দোলন করবেন- এটা তো হতে পারে না। আপনাদের দাবি-দাওয়া থাকতেই পারে। যেভাবে আসার সেভাবে আসবে আমরা সেগুলো অ্যাড্রেস করবো। আমি আশাকরি তারা আমাদের মেসেজ পেয়ে গেছেন এবং পেয়ে যাবেন, সেভাবে তারা কাজ করবেন।’

তিনি বলেন, এখন পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। সে সময় প্রথম আলোর শামীমা বিনতে রহমান আমার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছিল। আমি তাৎক্ষণিকভাবে সকালে পত্রিকা পড়ে প্রেসক্লাবে প্রেস করফারেন্স করে ওই শামীমা বিনতে রহমানের সামনেই বলেছিলাম আপনি প্রমাণ করতে পারলে আমি পদত্যাগ করে ফেলবো। সেই সাহসটি তার হয়নি। অতএব স্মরণ করিয়ে দিচ্ছি এটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ