ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​মাতৃভাষা দিবসে বাংলা ভাষায় শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২১-০২-২০২৬ ০৭:৫৬:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০২-২০২৬ ০৭:৫৬:৫৫ অপরাহ্ন
​মাতৃভাষা দিবসে বাংলা ভাষায় শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের মানুষকে বাংলা ভাষায় শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

শনিবার মার্কিন দূতাবাস, ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সবাইকে জানাই মহান একুশের শুভেচ্ছা। গভীর শ্রদ্ধা জানাই ভাষা শহীদদের। ভাষা আমাদের সংস্কৃতির পরিচয়।’

তিনি আরও বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের নিজ ভাষায় কথা বলতে এবং নিজের ইতিহাস স্মরণ করতে শেখায়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মাতৃভাষা দিবসে বাংলাদেশের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করেন তিনি।

এদিকে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ভোর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার-এ মানুষের ঢল নামে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সাধারণ মানুষের জন্য শহীদ মিনার প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা জনসমুদ্রে পরিণত হয়।

শোক ও গৌরবের আবহে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ