ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ওয়ালটনের অনৈতিক প্রমোদ ভ্রমণের টোপে গণপূর্তের তিন প্রকৌশলী!

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২২-০২-২০২৬ ০২:১৭:৪৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ২২-০২-২০২৬ ০২:১৭:৪৯ পূর্বাহ্ন
ওয়ালটনের অনৈতিক প্রমোদ ভ্রমণের টোপে গণপূর্তের তিন প্রকৌশলী!
৫ আগস্ট-২০২৪ পরবর্তী দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সারাদেশে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনায় যথেষ্ট গতিশীলতা এসেছে। এরই মধ্যে আওয়ামী ফ্যাসিবাদী সরকার সমর্থক ওয়াল্টন কোম্পানি কর্তৃপক্ষ গণপূর্ত অধিদপ্তরের সুবিধাবাদী আওয়ামী ফ্যাসিবাদী প্রকৌশলীদের বিদেশ ভ্রমণের অবৈধ টোপে ফেলে গণপূর্তের সকল অফিসে একচেটিয়াভাবে লিফট সরবরাহের টেন্ডার বাগিয়ে নিয়েছেন। এমনকি লিফট সরবরাহ অব্যাহত  রাখার জন্যে ওয়ালটন  গ্রুপ তদবির অব্যাহত রেখেছেন। গণপূর্তের  একটি চক্র  ওয়ালটন  গ্রুপ এর পক্ষে কাজ করছেন।  এই টিমে আছেন  তত্তাবধায়ক প্রকৌশলী শেখর চন্দ্র বিশ্বাস , নির্বাহী নাজমুল আলম রব্বানী , কাজী মাশফিক আহমেদ এবং মোর্শেদ ইকবাল।

গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট একটি সুত্রের দাবি, ওয়ালটন কোম্পানির লিফট একচেটিয়াভাবে গণপূর্ত অধিদপ্তরের সিডিউলে ঢুকানোর জন্য অবৈধভাবে টাকার বিনিময়ে গণপূর্ত অধিদপ্তরের একটি বিশেষ টিম কাজ করেছিল । তেমনি বর্তমানেও  তারা ওয়ালটন  গ্রুপ এর জন্যে কাজ করে যাচ্ছেন।  যারা ছলে, বলে, কলে ও কৌশলে ওয়ালটন কোম্পানি লিফট একচেটিয়া ভাবে গণপূর্ত অধিদপ্তরের সকল টেন্ডার পাইয়ে দিতে কাজ করছে। যেনো গণপূর্ত অধিদপ্তরের আওতায় সারা বাংলাদেশে অবস্থিত গণপূর্তের অফিসে ওয়ালটন কোম্পানির তৈরি লিফট একচেটিয়া টেন্ডারের মাধ্যমে স্থাপনের জন্য চেষ্টা করছেন।

মদদদাতা ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল হক। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গণপূর্ত অধিদপ্তরের চারজনের একটি টিম ওয়ালটন কোম্পানির ফ্রি বিদেশ ট্যুরে গিয়েছিল। এই বিদেশ ট্যুরে নেওয়ার মূল লক্ষ্য হলো ওয়ালটন কোম্পানির বাংলাদেশি লিফটকে বিদেশি লিফটের সমতুল্য হিসেবে নতুন শিডিউলে ঘোষণা করা। এই টিমে রয়েছে তত্তাবধায়ক প্রকৌশলী শেখর চন্দ্র বিশ্বাস , নির্বাহী প্রকৌশলী নাজমুল আলম রব্বানী , কাজী মাশফিক আহমেদ এবং মোর্শেদ ইকবাল ।

তারা ইটালি ট্যুরের নাম করে ইউরোপে ওয়ালটনের টাকায় ঘুরে বেড়িয়েছেন । এর মধ্যে একজন কর্মকর্তা তার স্ত্রীকে পর্যন্ত ঘুরাতে নিয়ে গিয়েছেন। এই ট্যুর এর সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছে ওয়ালটন কোম্পানি ।

কেউ যেন বুঝতে না পারে তাই এই ট্যুরের সম্পূর্ণ আয়োজনে ওয়ালটনের নামটি কে উহ্য রাখা হয়েছে, এমনকি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কে অন্ধকারে রেখে কর্মকর্তারা এই অবৈধ ট্যুরে গিয়েছিলেন। এই ট্যুরের সকল কাগজ পত্র একটি ইটালিয়ান কোম্পানির নামে আসলে ও মূলত ওই কোম্পানি একটি স্পেয়ার পার্টস বানানোর কোম্পানি। তারা কোন লিফট উৎপাদনকারী প্রতিষ্ঠান নয়।

লিফট দেখতে যাওয়ার কথা বলে তারা আসলে লিফটের পার্টস দেখে আসলেন । এমিরাত এয়ারলাইন্সের স্পেশাল ফ্লাইটে বেশ ঢাকঢোল পিটিয়ে গণপূর্ত অধিদপ্তরের চারজন প্রকৌশলী কে নিয়ে যাওয়া হয়। এভাবেই বিশাল অংকের টাকার বিনিময়ে চুক্তি করা হয় তারা যেন ওয়ালটন কোম্পানি’র লিফটকে বিদেশী লিফটের সমতুল্য ঘোষণা করে।

এই বিষয়ে মন্ত্রণালয়কে সম্পূর্ণ অন্ধকারে রাখার বিষয়টি আসলেই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক যেখানে কিনা বর্তমানে বাংলাদেশের অন্তবর্তীনকালীন সরকার বিদেশ টুরের বিষয়ে বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

এছাড়াও গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাজমুল আলম রাব্বানী , কাজী মাশফিক আহমেদ এবং মোর্শেদ ইকবাল একটি জুলাই অভ্যূত্থান সংশ্লিষ্ট  হত্যা মামলার আসামী।

সূত্রমতে, শেখ হাসিনা সরকারের আমলে ঘুষ, কমিশন বাণিজ্য ,লুটপাটসহ তাদের বিরুদ্ধে রয়েছে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ। সরকারি  চাকরি বিধি লঙ্ঘন করে রাজনীতিবিদদের মত আচরণ করে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছেন।

রাজনৈতিক প্রভাব বলয়ে থেকে  উপঢৌকন নিয়ে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন।  লোভ একসময় চরম পর্যায়ে চলে যায়। নিজেদের স্বার্থ হাসিলের জন্য সব ধরনের চাটুকারিতার আশ্রয় নিয়ে সক্রিয় হয়ে ওঠেন । রাজনীতিকদের ইচ্ছা পূরণের হাতিয়ার হিসেবে সব ধরনের কাজে বিতর্কিত ব্যক্তি হয়ে উঠেছেন তাঁরা।

সংশ্লিষ্ট সূত্র বলছে , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্রদের বিরুদ্ধে নির্বিচারে গুলি চালাতে প্রচুর অর্থ ব্যয় করার অভিযোগ রয়েছে । ভাড়ায় লোক খাটিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দেন ওই ৩ প্রকৌশলী। এমনকি তারা স্ব-শরীরে অংশ নেন নির্বিচারে ছাত্র হত্যাকারীদের সাথে।

এসকল  অভিযোগে বাদী সুমন হাওলাদার নামে এক ভূক্তভোগী রাজধানীর রামপুরা থানায় একটি হত্যা মামলা করেন ওই তিন প্রকৌশলীসহ আরো অনেকের বিরুদ্ধে।    মামলা নম্বর ১১৮।  উক্ত মামলায়  নির্বাহী প্রকৌশলী নাজমুল আলম রব্বানীকে -১১৪ , কাজী মাশফিক আহমেদ- ১১৫ ও মোর্শেদ ইকবালকে -১১৬ নম্বর আসামি করা হয়।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ