প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২২-০২-২০২৬ ১২:২৩:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০২-২০২৬ ১২:২৩:৪৯ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ অনুষ্ঠানে দু’দেশের দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা হয়।
এর আগে সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। সকাল সাড়ে ১০টার দিকে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স