ভালোবাসা মানেই আমার স্ত্রী: জোভান
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২২-০২-২০২৬ ০৮:৪৯:১৪ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০২-২০২৬ ০৮:৪৯:১৪ অপরাহ্ন
ছোট পর্দার এই সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে দাপটের সঙ্গে অভিনয় করে চলা এই তারকা ভালোবাসা দিবসেও ছিলেন শুটিংয়ে ব্যস্ত। তবে কাজের ফাঁকেই জীবন, সম্পর্ক ও ভালোবাসার নতুন অধ্যায় নিয়ে নিজের মুগ্ধতার কথা জানালেন তিনি।
সময়ের সঙ্গে জোভানের কাছে ভালোবাসার সংজ্ঞা বদলেছে। বিয়ের পর জীবন ও ভালোবাসা এখন আরও গভীর। অভিনেতা বলেন, “এখন ভালোবাসা মানেই আমার স্ত্রী। পরিবার সবসময়ই আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। আর সেই পরিবারে নতুন সদস্য হিসেবে স্ত্রী আসার পর জীবন আরও অনেক গোছানো ও সুন্দর হয়েছে।”
বর্তমান যুগের ‘ঘোস্টিং’, ‘বেঞ্চিং’ বা ‘সিচুয়েশনশিপ’-এর মতো জেন-জি সম্পর্কের টার্মগুলো নিয়ে খুব একটা ভাবেন না জোভান। নিজেকে ‘মিলেনিয়াল’ প্রজন্মের মানুষ উল্লেখ করে তিনি বলেন, “এই শব্দগুলো আসলে জেন-জি টার্ম। আমি যেহেতু জেন-জি না, মিলেনিয়াল তাই এগুলো সম্পর্কে খুব একটা বুঝি না।”
ভালোবাসা দিবসেও শুটিংয়ে ব্যস্ত থাকলেও স্ত্রীর বোঝাপড়াকেই নিজের বড় শক্তি মনে করেন তিনি। জোভান জানান, তার স্ত্রী কাজের গুরুত্ব বোঝেন, তাই অভিমান করেন না। সেদিন কাজ কিছুটা আগে শেষ করে স্ত্রীকে নিয়ে সুন্দর সময় কাটিয়েছেন তিনি।
প্রিয় মানুষের সঙ্গে প্রতিদিন নতুন স্মৃতি তৈরি হয় বলে মনে করেন জোভান। স্ত্রীর সাপোর্টের কারণে মানসিক শান্তি পান উল্লেখ করে তিনি বলেন, “আমি খুবই ভাগ্যবান যে এমন একজন জীবনসঙ্গী পেয়েছি। ওর কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আমার প্রিয় মানুষটির উদ্দেশে বলতে চাই, খুব ভালোবাসি তোমাকে
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স