ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁ জেলা সদরে দেড় লাখ টাকা "ছিনতাই নাটক"

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ১১:৪৭:৩৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৩-০২-২০২৬ ১১:৪৭:৩৩ পূর্বাহ্ন
নওগাঁ জেলা সদরে দেড় লাখ টাকা "ছিনতাই নাটক" মোঃ সাব্বির হোসেন


নওগাঁ থেকে মোঃ আকতার হোসেন (ভ্রাম্যমান প্রতিনিধি)

বিকাশ ডিস্ট্রিবিউশন অফিস মাশরুম ইন্টারন্যাশনাল, দয়ালের মোড় নওগাঁ এর স্বত্বাধিকারী গত ২০ ফেব্রুয়ারি বিকেলে নওগাঁ জেলার পুলিশ সুপার 
মোহাম্মদ তারিকুল ইসলামকে  ফোনে জানান যে তার বিকাশ এজেন্ট এর ডিস্ট্রিবিউশন সেলস অফিসার মোঃ সাব্বির হোসেন বিকাশের অফিসিয়াল কাজের সময় 

 জেলার নওগাঁ সদর থানা এলাকার হাসাইগাড়ী ইউনিয়নের হাসাইগাড়ী বিল এলাকার কোল্ড  স্টোরেজের পশ্চিম পাশে ব্রিজের দিকে পাকা রাস্তায় নির্জন এলাকায় দেড় লক্ষ টাকা সহ ছিনতাইয়ের শিকার হন।

 এ খবর পাওয়া মাত্রই পুলিশ সুপার সেই এলাকায় জেলা গোয়েন্দা শাখা এবং নওগাঁ সদর থানার দুটি পৃথক টিম  প্রেরণ করেন। জেলা গোয়েন্দা শাখা সাব্বির হোসেন কে জিজ্ঞাসাবাদে সাব্বির হোসেন জানান যে  ২০ ফেব্রুয়ারি আনুমানিক ২ টা ৪০ মিনিটে একটি সাদারঙের মাইক্রোবাস হাসাইগাড়ী বিলের কোল্ড স্টোরেজ এর নির্জন এলাকায় আসে এবং কয়েকজন ছিনতাইকারী  বিকাশ এজেন্ট সাব্বিরের মোটরসাইকেল এর চাবি এবং ব্যাগে রক্ষিত ১ লক্ষ পঞ্চাশ হাজার টাকা  ছিনিয়ে  নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ছিনতাইকারীকে গ্রেফতার করার জন্য উভয় পুলিশ দল  অভিযান শুরু করে।হাসাই গাড়ি বিল এলাকার প্রবেশ এবং বাহির হওয়ার পথের সিসিটিভি ফুটেজ এবং তথ্য প্রযুক্তি  প্রয়োগ করে এবং বিকাশ এজেন্ট সাব্বিরের প্রদত্ত তথ্য সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখার সদস্যদের বেশ সন্দেহ হয়।

এর পরিপ্রেক্ষিতে ২১ ফেব্রুয়ারী সাব্বির হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জেলা গোয়েন্দা শাখায় ডাকা হয়। জিজ্ঞাসাবাদের  এক পর্যায়ে বিকাশ এজেন্ট সাব্বির স্বীকার করেন যে দেড় লক্ষ টাকা ছিনতাই এর নাটক তিনি নিজেই সাজিয়েছেন। গত এক বছর  যাবত  সাব্বির অনলাইন জুয়া এবং ক্যাসিনোতে আসক্ত  হয়েছেন।

জুয়া এবং ক্যাসিনোর টাকা জোগাড় করার জন্য এবং তার বসের টাকা আত্মসাৎ করার জন্য  বিকাশ অফিসার সাব্বির এই  নাটক সাজিয়েছেন।

সার্বিক বিষয় উপলব্ধি করে এবং  সঠিক তথ্য জানার পর বিকাশ ডিস্ট্রিবিউশন অফিস মাশরুফ ইন্টারন্যাশনাল এর অপারেশন ম্যানেজার জনাব তম্ময় কুমার ঘোষ, বিকাশ সেলস ডিস্ট্রিবিউশন অফিসার সাব্বির হোসেনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় বিশ্বাসভঙ্গ এবং আত্মসাতের মামলা করেন।অতঃপর জেলা গোয়েন্দা শাখা সাব্বির হোসেনকে গ্রেফতারপূর্বক আজ সকালে আদালতে সোপর্দ করে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ