দ. আফ্রিকার কাছে গো-হারা হেরে যে কঠিন সমীকরণের সামনে ভারত
আপলোড সময় :
২৩-০২-২০২৬ ১২:৩২:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০২-২০২৬ ১২:৩২:০৩ অপরাহ্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইটের প্রথম ম্যাচে বড় ধাক্কা খেল ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম-এ ৭৬ রানে হেরেছে তারা দক্ষিণ আফ্রিকা-র কাছে। গত আসরের ফাইনালিস্টরা এদিন ছিল পুরো দাপটে। বর্তমান চ্যাম্পিয়ন ভারত ম্যাচে ছন্দ খুঁজে পায়নি।
এই হারে ভারতের নেট রানরেট নেমে গেছে -৩.৮০০-তে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার রানরেট এখন ৩.৮০০। ২০২৪ আসরে ভারতের কাছে মাত্র সাত রানে হেরে শিরোপা হাতছাড়া করেছিল দক্ষিণ আফ্রিকা। এবার তারা সেই আক্ষেপ মেটানোর পথে বড় পদক্ষেপ নিল।
সুপার এইট গ্রুপ ১-এ দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ২। ভারত এক ম্যাচ হেরে এখনও শূন্য পয়েন্টে। সামনে ভারতের দুটি কঠিন ম্যাচ। প্রথমে চেন্নাইয়ে সিকান্দার রাজাদের জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে তারা। এরপর কলকাতায় মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের।
সেমিফাইনালে উঠতে হলে ভারতের আর হারার সুযোগ নেই। জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলে বিদায় প্রায় নিশ্চিত। তাই বাকি দুই ম্যাচ জিততেই হবে। শুধু জিতলেই চলবে না। বড় ব্যবধানে জিততে হবে। এতে রানরেট বাড়বে।
ধরা যাক ভারত দুই ম্যাচই জিতল। তাহলে তাদের পয়েন্ট হবে ৪। সেরা পরিস্থিতি হবে যদি দক্ষিণ আফ্রিকা বাকি দুই ম্যাচও জেতে। তাহলে তারা ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। সে ক্ষেত্রে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ সর্বোচ্চ ২ পয়েন্টে থামবে। তখন ভারত সেমিফাইনালে উঠতে পারবে।
কিন্তু পরিস্থিতিটা বদলে যাবে দক্ষিণ আফ্রিকা যদি তাদের দুই ম্যাচের একটিতেও হেরে বসে। এরপর যদি তাদের হারানো দলটা অন্য এক ম্যাচেও জিতে যায়, তাহলে তিন দলের পয়েন্ট হবে ৪ করে। তখন সেমিফাইনালে যাবে সেরা দুই দল। সেখানে বড় ভূমিকা রাখবে নেট রানরেট। ভারত কিন্তু পিছিয়ে এই নেট রান রেটেই!
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স