ঢাকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রিয়ালের শীর্ষস্থান দখলে নিল বার্সেলোনা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৩-০২-২০২৬ ১২:৪০:০০ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০২-২০২৬ ১২:৪০:০০ অপরাহ্ন
রিয়ালের শীর্ষস্থান দখলে নিল বার্সেলোনা
লেভান্তের বিপক্ষে মিলল চেনা বার্সেলোনার দেখা। শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ধরে রেখে খেলেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। ৩-০ গোলের এই জয়ে রিয়ালের কাছ থেকে শীর্ষস্থান ফেরত নিয়েছে কাতালানরা। 



শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বার্সেলোনা। ম্যাচের ৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন বার্নাল। দারুণ ফিনিশে তিনি করেন ১-০।

৩২ মিনিটে আবারও গোল পায় স্বাগতিকরা। জোয়াও কানসেলো দেন তার দ্বিতীয় অ্যাসিস্ট। এবার গোল করেন ফ্রেংকি ডি ইয়ং। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে।

জোয়াও কানসেলো ছিলেন দলের মূল ভরসা। প্রথম গোলেও তার অবদান ছিল। রবার্ট লেভানডোভস্কিও কয়েকটি সুযোগ তৈরি করেন।

দ্বিতীয়ার্ধ শুরু হয় একই একাদশ নিয়ে। ক্যাম্প ন্যুতে আবার গড়াতে থাকে বল। ৮০ মিনিটে দূর থেকে শট নেন ফারমিন লোপেজ। বল পোস্টের একদম পাশ দিয়ে জালে জড়ায়।

চোট কাটিয়ে দলে ফিরেছেন পেদ্রি। এই ম্যাচে তিনি কিছু সময় মাঠে নামেন। শুরুর একাদশে ফিরেছেন রাফিনিয়া। তার ওপর ম্যাচে রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষস্থান দখলে নিয়েছে। সব মিলিয়ে এই জয় বার্সেলোনার কঠিন সময়ে এক পশলা বৃষ্টি হয়েই এল যেন!

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ