ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডিমলায় সন্তানের পিতার স্বীকৃতির দাবিতে অন্তঃসত্ত্বা নারীর অবস্থান

আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০৫:০৭:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০৫:০৭:০৪ অপরাহ্ন
ডিমলায় সন্তানের পিতার স্বীকৃতির দাবিতে অন্তঃসত্ত্বা নারীর অবস্থান মোছাঃ নাছিমা বেগম (
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি) আজ ২৪ শে ফেব্রুয়ারী নীলফামারী জেলার ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আইনুল হক ফাজিল মাদ্রাসা এলাকায় গর্ভের সন্তানের পিতৃপরিচয়ের দাবিতে মোঃ কাল্টা মিয়ার দ্বিতীয় পুত্র আজিনুর ইসলাম(২৮) এর বাড়িতে অবস্থান করেছেন মোছাঃ নাছিমা বেগম (৩৫) নামে এক নারী। সারেজমিনে গিয়ে জানা যায় নাসিমা আক্তারের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার মাইজদী উপজেলার ধনপুর নামক গ্রামে। তার পিতার নাম মোঃ মুজিবর রহমান (মৃত্যু), তার মায়ের নাম ফিরোজা বেগম। জানা যায় দীর্ঘদিন যাবত মোছাঃ নাছিমা ও আজিনুরের মধ্যে প্রেমের সম্পর্ক, অবস্থানকারী নাসিমা আক্তার জানান আমি তালাকপ্রাপ্তা এক নারী আমার ঘরে একটি কন্যা সন্তান আছে কিন্তু ঢাকায় আজিনুরের সঙ্গে আমার পরিচয় হয় এবং ভাবের আদান-প্রদান হয়। তারই সূত্র ধরে আমার প্রেমিক আজিনুর রহমান আমার বাসায় যায় এবং আমার সঙ্গে জোরপূর্বক দৈহিক মিলনে লিপ্ত হয় এবং আমার নিকট থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনেক টাকা হাতিয়ে নেয়। আমাদের এই প্রেমের বিষয়টি আজিনুরের ভাই - ভাবি সম্পূর্ণভাবে অবগত আছেন। কিন্তু আমি যখন বিয়ের জন্য তাকে বলি প্রথমের দিকে তারা সবাই রাজি থাকলেও পরে যখন আমার এক মেয়ে আছে এ কথা তার ভাই জানতে পারে তখন আমাকে বিয়ে করতে তার বড় ভাই বাধা প্রদান করে। কিন্তু আমার অনাগত সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তার পিতৃ পরিচয়ের জন্য আমি আমার প্রেমিক আজিনুর রহমানের বাড়িতে আসি। আমি আমার স্বামীর অধিকার চাই, আমার সন্তানের পিতৃপরিচয়ের নিশ্চিয়তা চাই।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ