ঢাকা , বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশে নেয়ার কথা বলে প্রতারণা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০৫:৩০:০১ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০৫:৩০:০১ অপরাহ্ন
বিদেশে নেয়ার কথা বলে প্রতারণা সুমন
... মোঃ জাকির খান টাঙ্গাইল জেলা স্টাফ রিপোর্টার বিদেশে যাব ভালো থাকব এবং পরিবারকে ভালো রাখবো এই স্বপ্ন বলেছিলেন, মধুপুর উপজেলার চানপুর গ্রামের, জাফর আলীর পুত্র মোঃ ইয়ামিন, জামালপুর সদর উপজেলার তুলসীপুর গ্রামের অয়াহেজ আলীর পুত্র মোঃ উজ্জল হোসেন , একই উপজেলার মৃত রফিকুল ইসলাম এর ছেলে মোঃ রায়হান কবির সানি, ঘটনার বিবরণ থেকে জানা যায় জামালপুর সদর উপজেলার রামনগর গ্রামের বাবুল সরকারের ছেলে সুমন সরকার, এদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিদেশে নেওয়ার গল্প করে বিভিন্ন ছাত্রীর মাধ্যমে এই তিন যুবকের কাছ থেকে ধাপে ধাপে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়, এই তিন যুবক কান্না জনিত কন্ঠে ধনবাড়ী সংবাদকে জানান, আমাদের সকল কিছু বিক্রি করে, ব্যাংক থেকে লোন করে, এবং লাভের উপর  টাকা সংগ্রহ করে সুমনের হাতে তুলে দেয় । এরপর থেকে শুরু হয় কালক্ষেপনের । প্রায় দুই বছর অতি বাহিত হলেও সমান কোন দেশেই পাঠাতে পারেনি এই ভুক্তভোগীদের । এ ব্যাপারে "ধনবাড়ী সংবাদ" সুমনের সাথে তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি । ভুক্তভোগীরা হুন্ডি, বিকাশ, ব্যাংক এবং হাতে হাতে টাকা গুলো সুমনের হাতে দিয়েছেন বলে ভুক্তভোগীরা জানান । এ বিষয়ে ভুক্তভোগীরা " বলেন আমরা একদম পথে বসে গেছি আমাদের চলা খুবই কষ্ট হয়ে পড়েছে । ভুক্তভোগীরা বলেন সুমনের বাড়িতে গিয়ে তার বাবা-মা আত্মীয়-স্বজনদেরকে বারংবার জানানো হলেও তাদের কাছ থেকে কোন সদ উত্তর এবং কোন ব্যবস্থা তারা তো করেনি নাই বরঞ্চ আমাদেরকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছেন । এবং এও বলেছেন সুমনের বাবা সুমনকে তেজ্যপুত্র করে দিয়েছেন এই বিষয়গুলো নিয়ে তাদের বাড়িতে না যাওয়ার জন্য বলে দিয়েছেন ভুক্তভোগীদের । ভুক্তভোগীরা আইন প্রয়োগকারী সংখ্যা কাছে আকুল আবেদন জানিয়েছেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সেই সাথে আর কেহ যেন এরকম প্রতারণার শিকার না হয় সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন । উল্লেখ্য, টাকা লেনদেনের ব্যাংক স্টেটমেন্টের ডকুমেন্ট গুলো "ধনবাড়ী সংবাদের" কাছে সংরক্ষিত আছে ...

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ