ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

"নওগাঁর বদলগাছি তে উদ্ধার ৮০ পিস ইয়াবা গ্রেফতার ০১"

আপলোড সময় : ২৮-০২-২০২৬ ১১:৩৮:৪৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৮-০২-২০২৬ ১১:৩৮:৪৬ পূর্বাহ্ন
"নওগাঁর বদলগাছি তে উদ্ধার ৮০ পিস ইয়াবা গ্রেফতার ০১" মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন


নওগাঁ  প্রতিনিধি মোঃ আকতার হোসেন।


গতকাল ২৭/০২/২০২৬ শুক্রবার জেলা পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন । অভিযান চলাকালীন উক্ত টিম বদলগাছী থানা এলাকায় অবস্থান করছিল। 

বিকেল ৫ ঘটিকার সময় গোপন সংবাদ এর ভিত্তিতে উক্ত টিম জানতে পারেন যে উপজেলার বারোফালা গ্রামে একজন ব্যক্তি তার বাড়ির আঙিনায় মাদকদ্রব্য মরণ নাশক "ইয়াবা" বিক্রি করার জন্য অবস্থান করছে। 

উক্ত স্থানে অভিযানকারী টিম পৌছালে আসামি দৌড়ে পালানোর চেষ্টা করে। আসামিকে আটক করে তার দেহ তল্লাশি করলে আসামীর হেফাজতে থাকা ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে বদলগাছি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ