ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০২-২০২৬ ১২:১৬:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০২-২০২৬ ১২:১৬:৪৭ অপরাহ্ন
রাজশাহীতে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা এরশাদ আলী



রাজশাহীতে বিএনপির স্থানীয় এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার ( ২৭ ফেব্রুয়ারি) রাতে চারঘাট উপজেলার সিপাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার জুমার নামাজের পর মসজিদে ইসলামী জলসা আয়োজনের ব্যাপারে আলোচনার সময় এক পক্ষ বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করতে চান। আর অপরপক্ষ স্থানীয় এমপি ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে প্রধান অতিথি করতে চান। এ সময় বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলের সমর্থক সাইদুর রহমান ও এমপি চাঁদের পক্ষে এরশাদ আলী তর্কে জড়ায়।

এরপর রাতে এরশাদ আলী তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার সময় আনোয়ার হোসেনের অনুসারী সাইদুর রহমানসহ কয়েকজন এরশাদ আলীকে লাঠি দিয়ে পেটালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ